প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ে তোলার উদ্দেশ্যে নতুন নভোচারী নিয়োগের জন্য একটি ঘোষণা দিয়েছে। সংস্থাটির আর্টেমিস কর্মসূচি সম্প্রসারণের জন্য নতুন একটি নভোচারী দল গঠন করা হবে।
শনিবার (৭ নভেম্বর) কেনেডি মহাকাশ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা প্রদান করা হয়। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। ২০২৭ সালের শেষ নাগাদ চূড়ান্ত প্রার্থীদের নির্বাচন করা হবে এবং ২০২৮ সালের শুরুর দিকে তাদের প্রশিক্ষণ শুরু করার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে নাসার সক্রিয় নভোচারীর সংখ্যা মাত্র ৩২ জন রয়েছে। পৃথিবীর কক্ষপথের বাইরে মহাকাশ গবেষণা ও চাঁদে মানুষের উপস্থিতি বাড়ানোর জন্য সংস্থাটির বড় পরিসরে নভোচারী প্রয়োজন। দুই বছর আগে সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তিতে ৮ হাজারের বেশি আবেদন জমা পড়েছিল, যার মধ্যে থেকে ২০২৫ সালের সেপ্টেম্বরে মাত্র ১০ জনকে নির্বাচিত করা হয়।
নাসার পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালে অর্ধশতাব্দীরও বেশি সময় পর আবারও চাঁদের পৃষ্ঠে নভোচারী পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে সেখানে স্থায়ী ঘাঁটি নির্মাণের জন্য রোবট, চন্দ্রযান, বিভিন্ন অবকাঠামো ও বিদ্যুৎব্যবস্থা পাঠানো হবে।
নভোচারী হওয়ার জন্য প্রার্থীদের অবশ্যই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও পেশাগত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের দুই বছর বাধ্যতামূলক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এরপরও মহাকাশে যাওয়ার সুযোগ পেতে কয়েক বছর অপেক্ষা করতে হতে পারে।
এটি হবে ১৯৫৯ সালে শুরু হওয়া নাসার নভোচারী নিয়োগ কার্যক্রমের ২৫তম দল। সংস্থাটির লক্ষ্য, নতুন নভোচারীদের নিয়ে চাঁদে মানুষের দীর্ঘমেয়াদি উপস্থিতি নিশ্চিত করা এবং ভবিষ্যতের মহাকাশ অভিযানকে আরও বিস্তৃত করা।
সূত্র: এবিসি নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন