প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে অপর এক ব্যক্তিকে ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। ভিডিওটি চট্টগ্রাম জেলা পুলিশের দৃষ্টি আকর্ষণ করে। এরপর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অস্ত্র প্রদর্শনকারীর পরিচয়, প্রদর্শিত অস্ত্রের উৎস এবং তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহে কাজ শুরু করে।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে নোয়াখালীর কবিরহাট থেকে মো. হৃদয় আহম্মেদ শাওন, যিনি বুলেট নামে পরিচিত, তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতার হওয়া বুলেটই ভাইরাল ভিডিওর সেই ব্যক্তি, যে হুমকি প্রদান করছিল।
গ্রেফতার হওয়া বুলেট চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরীবুল্লাহ পাড়ার মো. বাদশা মিয়ার ছেলে। স্থানীয়ভাবে সে কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির দুটি মামলা রয়েছে।
ভিডিওতে প্রদর্শিত আগ্নেয়াস্ত্র সম্পর্কে বুলেট জানায়, অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। ২০২৫ সালের ৩০ অক্টোবর বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ কামাল র্যাবের হাতে ধরা পড়ে। পরবর্তীতে পুলিশের অভিযানেও কামালের অস্ত্রভাণ্ডার থেকে অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বুলেট বিভিন্ন সময় মোবাইলফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণ করতো এবং হুমকিমূলক কথোপকথন অডিও আকারে রেকর্ড করে রাখতো। পরে এসব ছবি-ভিডিও-অডিও ব্যবহার করে সে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং চাঁদা দাবি করতো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন