প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে ঝিনাইদহের চাঞ্চল্যকর আফিয়া আক্তার খুশি হত্যা মামলার প্রধান আসামি সাঈদ মেহেদীকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টা ২০ মিনিটে দেবহাটা থানার পারুলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকালে র্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, র্যাব-৬ সিপিসি-৩ যশোর এবং সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জুলাই রাতে দেবহাটা থানার পারুলিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় চাঞ্চল্যকর আফিয়া আক্তার খুশি হত্যা মামলার মূলহোতা এবং এজাহারনামীয় ১নং পালাতক আসামি সাঈদ মেহেদীকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আফিয়া আক্তার খুশির সঙ্গে সাঈদ মেহেদীর দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গোপনে বিয়ে করে ঝিনাইদহ শহরে বসবাস করতে থাকে দুজনে। বিয়ের পর থেকেই খুশির সঙ্গে সাঈদ মেহেদীর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতে লাগলো। খুশিকে প্রায় সময় মারধর করা হতো। ১৩ মে সকালে তাকে হত্যা করে মেহেদী পালিয়ে যান।
ওই দিন সকাল ৭টার দিকে প্রতিবেশী নাইটগার্ড বদর উদ্দিন মোল্যা রুমের দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে খুশিকে ঘরের মেঝেতে বিছানার ওপর মৃত অবস্থায় দেখতে পান। এরপর তিনি বাড়ির মালিক বেবী করিমকে জানান। বেবী করিম ঝিনাইদহ সদর থানায় জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় সাঈদ মেহেদীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন খুশির বাবা। এরপর আসামিকে ধরতে অভিযান চালায় র্যাব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন