প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফি ঘরোয়া ক্রিকেটে মাঠে গড়াচ্ছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ৬টি দল। ইতোমধ্যে, দলগুলো নিজেদের হেড কোচ নির্বাচন সম্পন্ন করেছে ম্যানেজমেন্ট ড্রাফটের মাধ্যমে। এই নির্বাচনে অভিজ্ঞ সালাউদ্দিন ও বাবুলের মতো বড় নাম স্থান পেয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মিরপুর হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হয় ডি থ্রি ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফট।
প্রথমে ব্লু-স্টার দল প্রধান কোচ বাছাই করার সুযোগ পায় এবং তারা সোহেল ইসলামকে দলে অন্তর্ভুক্ত করে। এরপর একমি গ্রুপ সুযোগ পেয়ে রাজিন সালেহকে দলে নেয়। তৃতীয় ডাকে সিটিজেন গ্রুপ মিজানুর রহমান বাবুলকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করে।
পরবর্তীতে ফরচুন গ্রুপ মোহাম্মদ সালাউদ্দিনকে দলে নেয়। সেভেন রিংস সিমেন্ট তালহা জুবায়েরকে যুক্ত করে। এছাড়া ওয়ালটন গ্রুপ আব্দুর রাজ্জাককে দলে নেয়।
ডি থ্রি ট্রফিতে ৬ দলের আইকন ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ।
মুশফিক সেভেন রিংস সিমেন্টের, মিরাজ ওয়ালটনের, হৃদয় ফরচুনের, মোসাদ্দেক একমির, সোহান ব্লু স্টারের এবং নাঈম শেখ সিটিজেনের আইকন ক্রিকেটার হিসেবে যুক্ত হয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন