প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনার নগরায়নের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে পরিচিত আড়াইশ বছরের পুরোনো চার্লির নীলকুঠি। দীর্ঘ সময় ধরে অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব এবং সরকারি দুই দফতরের মধ্যে দায়িত্ব নিয়ে টানাপোড়েনের ফলে শেষ পর্যন্ত ধসে পড়েছে এই ঐতিহাসিক স্থাপনা। ভবনের ধ্বংসস্তূপে ছড়িয়ে রয়েছে ইট, কাঠ ও লোহার ভাঙা অংশ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে ভবনটির লোহার রডসহ বিভিন্ন সামগ্রী চুরি হয়ে গেছে। যদি যথাযথ নজরদারি থাকত, তাহলে খুলনার ইতিহাসের এই গুরুত্বপূর্ণ নিদর্শন হয়তো এভাবে হারাতো না। তবে ধ্বংসের পরও দায় নিতে নারাজ সংশ্লিষ্ট রেলওয়ে ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
গত বুধবার (১৮ নভেম্বর) সকালে স্থানীয়রা লক্ষ্য করেন, পুরো ভবনটি ধসে পড়েছে। রোববার (২২ নভেম্বর) ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একসময়ের দোতলা বাংলো ধাঁচের ভবনটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ইট, কাঠ ও ভবনের বিভিন্ন অংশ। কোথাও কোথাও কেটে নেয়া হয়েছে লোহার রড।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে থাকা ভবনটি থেকে রাতের অন্ধকারে বিভিন্ন নির্মাণসামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর ফলে ক্রমাগত দুর্বল হয়ে পড়ে স্থাপনাটি এবং একপর্যায়ে ধসে যায় পুরো অবকাঠামো।
স্থানীয় বাসিন্দা নবীন মন্ডল বলেন, 'ছোটবেলা থেকেই আমি এই ভবনটি দেখে আসছি। একসময় এটি খুলনার পুরোনো ইতিহাসের অংশ ছিল। দীর্ঘদিন ধরে কোনো সংস্কার বা পাহারা ছিল না। ধীরে ধীরে ভবনের বিভিন্ন অংশ নষ্ট হয়েছে। কিছুদিন ধরে এখানে কিছু দুর্বৃত্ত ভবনের লোহার রডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে নিয়ে যায়। কর্তৃপক্ষ যদি আগে ব্যবস্থা নিত, তাহলে এমন পরিণতি হতো না।'
নাম প্রকাশ না করা এক বাসিন্দা বলেন, 'রাতের বেলায় ভবন থেকে বিভিন্ন জিনিস খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুনেছি, ভবনটি ধ্বংসের পর দখল করে মার্কেট করার পরিকল্পনাও রয়েছে। এটা আমাদের জন্য লজ্জাজনক ও দুঃখের। দিনের পর দিন এভাবে ক্ষতিগ্রস্ত হলেও কেউ কার্যকর ব্যবস্থা নেয়নি। এখন পুরো ভবনটাই হারিয়ে গেল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন