প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর কলাবাগান থানাধীন সেন্ট্রাল হাসপাতালের সামনে শাহনাজ বেগম নামে এক নারীর কাছ থেকে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে শনাক্ত করা হয়েছে। কলাবাগান থানা পুলিশের মাধ্যমে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়। এই তিনজনের পরনে প্যান্ট-টিশার্ট ছিল। তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের বেশভুষা ছিল স্মার্ট। দেখলে বোঝার উপায় ছিল না যে, তারা ছিনতাইকারী চক্রের সদস্য। এ বিষয়ে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ তথ্য দেন।
তিনি সমকালকে জানান, সিসি ক্যামেরার একাধিক ফুটেজ বিশ্লেষণ করার পর এ তিনজনকে শনাক্ত করা হয়েছে। কিন্তু তাদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। আইনের আওতায় দ্রুত তাদের আনার চেষ্টা করা হচ্ছে। আমাদের দল বিভিন্ন সোর্স ব্যবহার করে জড়িতদের পরিচয় বের করার কাজ শুরু করেছে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় যে, ওই নারীকে তিনজন ঘিরে রয়েছেন। তাদের মধ্যে একজন তার পাশে হাঁটছেন এবং অনুসরণ করছেন।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন মেয়ের জন্য ডাব ও অন্যান্য খাবার কিনতে গিয়ে শাহনাজ বিপদে পড়েন। প্রথমে একজন যুবক এসে অশ্রুসিক্ত চোখে তার পরিচয় জানতে চান। শাহনাজের হাসপাতালে থাকার কারণ জানার পর ওই যুবক গল্প ফাঁদেন - তার মা ও একই হাসপাতালে চিকিৎসাধীন। এরপর তিনি শাহনাজের সঙ্গে নানা আলাপ জমানোর চেষ্টা করেন। এর কিছুক্ষণ পর আরও দুই দুর্বৃত্ত সেখানে আসেন এবং তারা তিনজন ওই নারীর সঙ্গে কথা বের করার চেষ্টা করে। হঠাৎ শাহনাজ বুঝতে পারেন, সেন্ট্রাল হাসপাতালের কাছাকাছি একটি গলির মধ্যে তার অবস্থান। কিছুক্ষণ পর তিনি দেখতে পান যে, তার মোবাইল, নগদ টাকা এবং গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন