প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
উত্তরের জেলা পঞ্চগড়ে আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। গত দুই দিনের মধ্যে জেলার তাপমাত্রা আরও নিচে নেমেছে। অন্যদিকে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে কুয়াশা না থাকলেও শীত অনুভূত হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। ফলে সকালে কুয়াশার দেখা মেলেনি। তবে রাত থেকে চলমান পাহাড়ি হিম বাতাস সকলের মধ্যে অনুভূত হচ্ছে।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। একই দিনে সকাল ৯টায় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
সরেজমিনে দেখা গেছে, রাত থেকে পরদিন সকাল পর্যন্ত উত্তরের এই অঞ্চলে শীত অনুভূত হচ্ছে। এই সময়ে মানুষের স্বাভাবিক চলাচলে প্রভাব পড়েছে। ঘরের বাইরে বের হতে হচ্ছে গরম কাপড় জড়িয়ে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ কিছুটা ভোগান্তির শিকার হচ্ছেন।
সকাল ৭টার মধ্যেই সূর্যের মুখ দেখা যায়। তাই কাজের প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে সূর্যের আলোয় খানিকটা উষ্ণতা নিতে দেখা গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় সময় সংবাদকে জানান, ‘গত কয়েক দিন ধরেই পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ওঠানামা করছে। গেল এক সপ্তাহের বেশি সময় ধরে ১৫ থেকে ১৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড করা হলেও, আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রিতে নেমে এসেছে। আগামীতে তাপমাত্রা আরও কমে গিয়ে শীতের অনুভূতি বাড়বে এবং জেঁকে বসবে শীত বলেও জানান এই কর্মকর্তা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন