প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের একটি ঘটনা ঘটে। এই ঘটনায় কমপক্ষে সাতজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করেন এবং উপজেলা হাসপাতালে প্রেরণ করেন। এই দুর্ঘটনাটি শনিবার (৪ জুলাই) ভোর ছয়টায় ঘটেছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, মহাসড়কের বাটাজোর এলাকায় ঢাকাগামী ট্রাকের সাথে বরিশালগামী আলিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করেন ও হাসপাতালে প্রেরণ করেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে পাঁচজন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, দূর্ঘটনা কবলিত বাস এবং ট্রাক দুটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন