প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার ঘটনার পর দিনভর বিভিন্ন অপতথ্য ছড়িয়েছে কিছু গণমাধ্যম এবং আওয়ামী লীগপন্থীরা।
হিন্দু বাড়িঘরে আগুন, গণহত্যা ও বুলডোজার হামলার মতো ভিত্তিহীন দাবির পাশাপাশি এআই-নির্মিত ছবি এবং পুরোনো ঘটনার ভিডিও ছড়ানো হয়েছে। এসব কর্মকান্ডের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’ এই তথ্য প্রকাশ করেছে।
বাংলাফ্যাক্ট জানায়, নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার পর ২০০ বা ৩০০ হিন্দু বাড়ি পোড়ানো এবং ‘সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চলছে’ বলে অপপ্রচার ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে দেখা যায়, সেখানে হিন্দু বাড়িঘরে হামলা, লুটপাট বা সাম্প্রদায়িক আক্রমণের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয় সাংবাদিক ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দও স্পষ্টভাবে এই অপপ্রচারকে মিথ্যা ও ভিত্তিহীন বলে নাকচ করেছেন। বুলডোজার দিয়ে আক্রমণের বিভিন্ন তথ্য ছড়ালেও গণমাধ্যমসূত্রে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় একজন সাংবাদিক বাংলাফ্যাক্টকে জানান, নড়াইলের কালিয়া পৌরসভার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবু কৃষ্ণপদ ঘোষের একটি বাড়ি রয়েছে। তবে সেই বাড়িটি ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে মূলত একটি সম্পূর্ণ পরিত্যক্ত বাড়ি হিসেবে পড়ে ছিল। পূর্বে ক্ষতিগ্রস্ত হওয়া সেই পরিত্যক্ত বাড়িটিতে সামান্য অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এর বাইরে সাধারণ সনাতন ধর্মাবলম্বী কোনো পরিবারের ঘরবাড়িতে কোনো ধরনের হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি।
ছড়ানো হয়েছে এআই দিয়ে তৈরি ছবি
নড়াইলে হামলার শিকার একজন হিন্দু নারী কাঁদছেন-এমন একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ছবিটি এআই দ্বারা তৈরি বলে নিশ্চিত হয় বাংলাফ্যাক্ট।
নড়াইলে গণহত্যা হয়েছে বলেও দাবি করেছেন আওয়ামী লীগের প্রোপাগান্ডা সাইট বাংলা ইনসাইডারের সম্পাদক সৈয়দ বোরহান কবীর। অথচ নড়াইলের গতকালের ঘটনায় কেউ নিহত হয়নি। বরং গত ১৮ নভেম্বর বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলায় বিএনপির দুজন নেতা নিহত হন।
সংখ্যালঘুদের ওপর হামলার দাবিতে পুরোনো একটি ভিডিও পোস্ট করে অনলাইন গণমাধ্যম বার্তা বাজার। চট্টগ্রামের মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর আমবাড়িয়া গ্রামে গত ৬ সেপ্টেম্বর ফ্রিজের কম্প্রেসার থেকে আগুনের সূত্রপাত হয়ে চারটি বসতঘর পুড়ে যায়। ভিডিওটি ছিল সেই ঘটনার।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার, অপতথ্য ও গুজব ছড়ানো শনাক্ত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন