প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের কালীগঞ্জে কলেজছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা জাহিদ মুন্সি (২৬) কে পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) কালীগঞ্জ থানার পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
জাহিদ মুন্সি কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রির ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব ছিলেন। অভিযোগের পর তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, চার মাস আগে ভুক্তভোগী নারীর সঙ্গে জাহিদ মুন্সির পরিচয় ঘটে যখন তিনি তার দোকানে ঘড়ি কিনতে যান। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে, জাহিদ তাকে বিয়ের আশ্বাস দিয়ে একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় তিনি ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করেন।
জাহিদ পরে ওই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীকে মিরের বাজারের একটি গেস্ট হাউস, বিভিন্ন হোটেল, রিসোর্ট এবং সরকারি শ্রমিক কলেজের পেছনে রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন।
ভুক্তভোগী কলেজছাত্রী জাহিদকে বিয়ের জন্য চাপ দিলে তিনি তাকে মারধর করেন। পরে ওই নারী তার বড় বোনকে সঙ্গে নিয়ে জাহিদ মুন্সির বাড়িতে গেলে জানতে পারেন যে জাহিদ একাধিক বিয়ে করেছেন এবং তার একটি সন্তানও রয়েছে।
এরপর ভুক্তভোগীর বড় বোন ১২ সেপ্টেম্বর কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে জাহিদের সঙ্গে মোবাইল ও বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক এম এম শোয়াইব বলেন, "এনসিপির গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব জাহিদ মুন্সির (২৬) বিরুদ্ধে দলীয় নীতি, আদর্শ ও নৈতিকতার পরিপন্থী কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ পাওয়ায় তাকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।"
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, "আসামি জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন