প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বলিউডের অভিনেত্রী রাধিকা আপ্তের জন্য অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা একসময় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছিল। একটি ছবির অন্তরঙ্গ দৃশ্য অনুমতি ছাড়াই ফাঁস হয়ে যাওয়ার কারণে টানা চার দিন তিনি বাড়ি থেকে বের হতে পারেননি। এই ঘটনার ফলে কেবল অস্বস্তি নয়, বরং নিজের নিরাপত্তা নিয়েও তিনি আতঙ্কিত ছিলেন।
সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’ সিরিজে অভিনয় করেছেন রাধিকা। সিরিজটির অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে কথা বলার সময় পুরনো সেই অভিজ্ঞতা তিনি প্রকাশ করেন।
রাধিকার দাবি, ফাঁস হওয়া ভিডিও ক্লিপটি ধীরে ধীরে তার ব্যক্তিগত পরিসরে পৌঁছে যায়। এমনকি তার মনে অচেনা কেউ তার বাড়ির সামনে হাজির হতে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছিল।
অভিনেত্রী জানান, তার রূপটান শিল্পীর গাড়িচালকও ওই ক্লিপ দেখছিলেন। ভিডিওটি তার বাড়ির নিরাপত্তারক্ষীর কাছেও পৌঁছে যায়। সেই সময় তিনি একাই একটি ফ্ল্যাটে থাকতেন, ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ে।
এই পরিস্থিতি সামাল দিতে নিজের টিমের সদস্যদের সঙ্গেও বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করতে হয়েছিল তাকে। গাড়িচালক ও স্পটবয়কে ডেকে রাধিকা জানান, যদি তারা ওই দৃশ্য দেখার পরেও তার সঙ্গে স্বচ্ছন্দভাবে কাজ করতে পারেন এবং তাকে নিরাপত্তা দিতে পারেন, তবেই যেন তারা কাজ চালিয়ে যান। দুজনেই তাকে পাশে থাকার আশ্বাস দেন।
রাধিকার কথায়, "আমি খুব ভয় পেয়েছিলাম। অন্তরঙ্গ দৃশ্যের ক্ষেত্রে অভিনেতার সম্মতি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যামেরার সামনে কোনও দৃশ্যে সম্মতি দেওয়া এবং সেই দৃশ্য অনুমতি ছাড়া ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি সামলানো দুটি সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা।"
অভিনেত্রীর এই অভিজ্ঞতা আবারও সামনে এনেছে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে শিল্পীর সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার গুরুত্বের বিষয়টি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন