প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান সতর্ক করে বলেছেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জন্য কোনো ছাড় থাকবে না। তিনি উল্লেখ করেছেন যে, যারা মশাল মিছিলের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করছে এবং গাড়িতে অগ্নিসংযোগ করে নিরীহ মানুষকে হত্যা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এসব মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, ফরিদপুর জেলাসহ আশপাশের কয়েকটি থানার ওসিদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। তারা সার্বিক পরিস্থিতি নিয়ে সব সময় সতর্ক অবস্থায় মাঠে থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।
এদিকে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচির সময় ফরিদপুরে বাসে আগুন দেওয়া এবং চালকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন তিনি।
ডিআইজি আরও জানান, ভাঙ্গায় মশাল মিছিলের ঘটনায় ২শ ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে, ভাঙ্গা থানাসহ আশপাশের কয়েকটি থানার চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
গত ৯ নভেম্বর দিবাগত রাতে ফরিদপুর শহরের পৌর বাস টার্মিনাল সংলগ্ন বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় চালকের মৃত্যু এবং ভাঙ্গায় মশাল মিছিলের প্রসঙ্গ তুলে ধরেন ডিআইজি। তিনি বলেন, ভাঙ্গায় যারা মশাল মিছিল করেছে এবং ফরিদপুরে গাড়িতে আগুন ধরিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পৃথক ঘটনায় ফরিদপুরে ও ভাঙ্গায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
এ সময় ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ (ওসি) উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন