প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর হাজারীবাগে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দুপুরে হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন বিল্লাল (৪০), আফতাব আহমেদ আনন্দ (২৬) এবং মো. মাইদুল ইসলাম (৩২)।
বিল্লাল ১৪ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর ইউনিট আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বে ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় কার্যকরী সদস্য ছিলেন। অপর দুইজন, আফতাব ও মাইদুল, হাজারীবাগ থানা যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
ওসি জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বউবাজার সাহেব আলী গলি থেকে বিল্লালকে গ্রেপ্তার করা হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় মনেশ্বর রোডের বোরহানপুর এলাকা থেকে আফতাবকে এবং রাত সাড়ে ৯টায় ১২২ সিকদার রিয়েল স্টেট এলাকা থেকে মাইদুলকে আটক করা হয়।
হাজারীবাগ থানার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে থানার ১৬ জুলাইয়ের একটি মামলায় সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া বর্তমানে চলমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন