প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নাটোরের নলডাঙ্গা উপজেলায় পাকা রাস্তার ওপর আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে, যেখানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের সময় উপজেলার ১ নম্বর ব্রহ্মপুর ইউনিয়নের শাঁখারীপাড়া পাকা রাস্তার ওপর এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে শাঁখারীপাড়া এলাকার পাকা রাস্তার ওপর হঠাৎ করে অজ্ঞাতনামা কেউ আগুন লাগিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে এবং পরে সেখান থেকে পালিয়ে যায়। প্রথমে স্থানীয় বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত নলডাঙ্গা ফায়ার সার্ভিসকে অবহিত করেন, এবং তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার খবর পাওয়ার পর নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার জাহান এবং এসআই আব্দুল মালেক সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থল থেকে পিস্তল ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
বর্তমানে এলাকায় একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। তবে নলডাঙ্গা থানার পুলিশ প্রশাসন ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সেখানে উপস্থিত রয়েছেন। সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় থানা প্রশাসন কঠোর সতর্ক অবস্থানে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন