প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁদপুরে মনমুগ্ধকর নাচ ও গানের মাধ্যমে অনুষ্ঠিত হলো প্রাচীন সাংস্কৃতিক সংগঠন সুরধ্বনি একাডেমীর ঋতুভিত্তিক আয়োজন বর্ষা মঙ্গল। এই আয়োজন ২৪ জুলাই শুক্রবার বিকালে সম্পন্ন হয়। সুরধ্বনি একাডেমীর সদস্য সচিব অমরেশ দত্ত জয় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মুনিরা আক্তার।
তিনি বক্তব্যে বলেন, সুরধ্বনি একাডেমী একটি প্রাচীন সাংস্কৃতিক সংগঠন হিসেবে পরিচিত। ২০০৭ সালের পহেলা মার্চ এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। সংগঠনটির প্রধান কার্যালয় হাজী মহসিন সড়ক এলাকায় অবস্থিত। এখানে প্রায় ৪০টির মতো জাতীয় পুরস্কার সুরধ্বনি একাডেমীর শিক্ষার্থীদের মাধ্যমে অর্জিত হয়েছে। আমি এই সংগঠনটির নানা আয়োজন সম্পর্কে পূর্ব থেকেই অবগত আছি।
তিনি আরও বলেন, প্রতিবছর রবিন্দ্র, নজরুল, সুকান্ত জয়ন্তি, ২৬শে মার্চ, আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারী, বর্ষা, শরৎ সহ ঋতুকালীন বিভিন্ন প্রোগ্রাম ও সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। বর্তমানে এই একাডেমীতে গান, নাচ, তবল, আবৃত্তি, চিত্রাংকন মিলিয়ে অনেক শিক্ষার্থী অধ্যয়নরত। আমাকে যদি সুরধ্বনি একাডেমীর সংশ্লিষ্টরা পাশে চায়, আমি থাকবো।
সুরধ্বনি একাডেমীর অধ্যক্ষ অনিতা নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী উদ্যোক্তাদের সংগঠন বিজয়ের সভাপতি তানিয়া ইশতিয়াক খান, রোটারিয়ান মাসুদ এবং সুরধ্বনীর এডহক কমিটির সদস্য রফিকুজ্জামান রণি। অনুষ্ঠানে একক ও দলীয় মিলিয়ে ১০টি গান এবং একক ও দ্বৈত মিলিয়ে ৩টি নৃত্য পরিবেশন করে সুরধ্বনি একাডেমীর শিক্ষার্থীরা। এই উপলক্ষে সুরধ্বনি একাডেমীর এডহক কমিটির সদস্য মিঠুন বিশ্বাস, বিজয়ের প্রতিষ্ঠাতা আশিক খান, সাংবাদিক কে এম মাসুদ, সুজন চৌধুরী, ব্যবসায়ী বিপ্লব দাস, তবল বাদক অপু দাসসহ শিক্ষার্থীদের অভিভাবক ও সুধীজনের উপস্থিতি লক্ষ্য করা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন