প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ফয়লা গ্রামে স্ত্রীকে অচেতন করে হত্যার চেষ্টা করার অভিযোগে মনজুর হোসেন অপুকে আটক করা হয়েছে। এই ঘটনার পর পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ফয়লা গ্রামে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত মনজুর হোসেন অপু, যিনি ফয়লা গ্রামের মৃত পল্লী চিকিৎসক আজিজুলের ছেলে, স্থানীয়ভাবে পরিচিত ছিলেন। তার বাবা ‘হ্যারিকেন ডাক্তার’ নামে পরিচিত ছিলেন।
প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, রাতের বেলায় ওই নারীর চিৎকার শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী এই বিষয়ে বলেন, "মনজুর হোসেন অপু নামে একজনকে ফয়লা গ্রাম থেকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে কী কারণে এবং কীভাবে ওই নারী অচেতন হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পুলিশি তদন্তের পর জানা যাবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন