প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর সবজির বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের বক্তব্য অনুযায়ী, পরিবহণ ব্যয়ের বৃদ্ধি কারণে বিভিন্ন সবজির দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছেন তারা। এই পরিস্থিতিতে ক্রেতাদের জন্য বাড়তি দামের চাপ সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর মান্ডা-মুগদা সবজি বাজার পরিদর্শন করে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এমন চিত্র ফুটে উঠেছে।
বাজারে গিয়ে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ২০০ টাকায়, যা আগে ছিল ১৬০ থেকে ১৭০ টাকার মধ্যে। অর্থাৎ, শিমের দাম প্রতি কেজিতে সর্বোচ্চ ৪০ টাকা বৃদ্ধি পেয়েছে।
এছাড়া, টমেটো বর্তমানে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা পূর্বে ছিল ৮০ থেকে ৯০ টাকার মধ্যে। শসার দাম ৫০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা, করলার দাম ৬০ থেকে ৭০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, লাউ ৭০ থেকে ৮০ টাকা এবং মূলা ৫০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, পটলের দাম ৫০ টাকা থেকে বেড়ে ৭০ টাকা, ধুন্দল ৬৫ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা এবং ঝিঙার দাম ৬০ থেকে বেড়ে ৭০ টাকা কেজি হয়েছে। কুমড়ার ফালি ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা আগের দামেই রয়েছে। মাঝারি চালকুমড়ার বর্তমান মূল্য ৬০ টাকা প্রতিপিস।
সবজি ব্যবসায়ীরা জানাচ্ছেন, দেশের বিভিন্ন জেলা থেকে সবজি রাজধানীতে আনতে ট্রাক ও পিকআপসহ বিভিন্ন পরিবহণের উপর নির্ভর করতে হয়। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে এসব যানবাহনের ভাড়া বৃদ্ধি পেয়েছে। ফলে আড়ত থেকে খুচরা বাজার পর্যন্ত প্রতিটি ধাপে বাড়তি পরিবহণ ব্যয় যুক্ত হচ্ছে।
ফজলুল মিয়া নামের এক ব্যবসায়ী মন্তব্য করেন, "জ্বালানির দাম বাড়ার পর সবজি আনতে পরিবহণ খরচ বেড়েছে। মোকামে মালের দাম বাড়তি। তাই বাধ্য হয়ে কিছু সবজির দাম বাড়াতে হয়েছে।"
আরেক ব্যবসায়ী ইলিয়াস বলেন, "সবজির দাম শুধু আমাদের কারণে বাড়ছে না। কৃষকের কাছ থেকে কেনা, পরিবহণ, শ্রমিকের খরচসহ সব মিলিয়ে বাজারে পণ্য তুলতে খরচ বেড়েছে। এর প্রভাব খুচরা দামে পড়ছে। পাইকারি কিনতে তো বেশি দাম দিতেই হচ্ছে।"
অন্যদিকে, বাজারে সবজি কিনতে আসা ক্রেতা ওলিয়ার রহমান জানান, "নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের পাশাপাশি সবজির দামও বাড়ায় সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে আমাদের। আগে যে সবজি ৫০ থেকে ৬০ টাকার মধ্যে পাওয়া যেত, এখন সেটির দাম ৭০ থেকে ৮০ টাকা। কয়েক ধরনের সবজি কিনলেই আগের তুলনায় অনেক বেশি টাকা খরচ হচ্ছে।"
ইদ্রিস নামের আরেক ক্রেতা বলেন, "জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহণ খরচ বাড়তে পারে। কিন্তু এর প্রভাব যেন সব পণ্যের দামে একসঙ্গে না পড়ে, সেটি সংশ্লিষ্টদের দেখা দরকার। সাধারণ মানুষের আয় তো একইভাবে বাড়ছে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন