প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রাহ্মণবাড়িয়ায় জলাশয় ভরাটের অভিযোগে তিনজন ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযানে জলাশয় ভরাটের কাজে ব্যবহৃত পাইপগুলো অপসারণ ও বিনষ্ট করা হয়।
এটি ঘটেছে বুধবার (২৯ জুলাই) বিকেলে কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের পিছনে একটি ডোবা ভরাটের অভিযোগে। অভিযানের সময় মো. টিটু মিয়া (৩৫) এবং রথিন রায় (৩২) নামের দুজনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। এই সময় ডোবা ভরাটের কাজে ব্যবহৃত প্রায় ২৫টি পাইপ বিনষ্ট করা হয়।
একই দিন রাত ১১টার দিকে কুটি বাজার ইউনিয়ন পরিষদের সংলগ্ন একটি জলাশয় ভরাটের অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির আরেকটি অভিযান পরিচালনা করেন।
এই অভিযানে মো. রফিক নামের এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জলাশয় ভরাটের কাজে ব্যবহৃত পাইপগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে ভরাট কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, জলাশয় ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে জলাশয় ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলতে থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন