প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নগরীর বাতাস দিন দিন বিষাক্ত হয়ে উঠছে। বায়ুদূষণের পরিস্থিতিতে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা চতুর্থ অবস্থানে উঠে এসেছে।
রোববার (১ নভেম্বর) সকালবেলায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত তথ্য অনুসারে, মেগাসিটি ঢাকা বর্তমানে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। শহরটির বায়ুমানের স্কোর ১৬৭, যা অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়।
তালিকার শীর্ষে থাকা পাকিস্তানের লাহোর শহরের বায়ুমানের স্কোর ৪৪৮। দ্বিতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ, যার স্কোর ১৯৭। তৃতীয় স্থানে পাকিস্তানের করাচি শহরের স্কোর ১৭৩, এবং পঞ্চম স্থানে থাকা ইরাকের রাজধানী বাগদাদের স্কোর ১৫৯।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত হয়। সূচক ১০১ থেকে ১৫০ হলে এটি সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে এটি অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়।
এছাড়া, ২০১ থেকে ৩০০ পর্যন্ত স্কোর খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে বাতাসের মান বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ পর্যায়ে ধরা হয়।
বায়ুদূষণের মাত্রা বৃদ্ধি পেলে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা। এই অবস্থায় দূষিত বাতাসে দীর্ঘক্ষণ বাইরে অবস্থান না করার পরামর্শ দেয়া হচ্ছে। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলা এবং বাইরে গেলে উপযুক্ত মাস্ক ব্যবহার করা অত্যন্ত জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন