প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু ঘটেছে।
বুধবার (২৯ জুলাই) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে ত্রিশাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ধাইবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার বীর রামপুর ভাটিপাড়া এলাকার মৃত ইব্রাহীম খলিলের ছেলে সিরাজুল (২০) এবং কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বোরগাঁও এলাকার মানিক মিয়ার ছেলে জিসান (১৬)। জিসান ভালুকা উপজেলার নিঝুরী ভরাডোবা এলাকায় ভাড়া বাসায় থেকে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউর রহমানের নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদে কাজ করছিলেন ওই দুই শ্রমিক। এ সময় তারা লোহার রড নামানোর সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া সচল সরকারি বিদ্যুতের লাইনের সঙ্গে রড স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এই ঘটনায় দুজনই তিনতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন