প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া এবং মলদোভায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সতর্কবার্তা প্রদান করেছেন বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
সোমবার (১৭ আগস্ট) রাতে, বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস একটি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে যোগাযোগের, তথ্য আদান-প্রদানের এবং পারস্পরিক সম্পৃক্ততার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বা শেয়ার করা পোস্ট, মন্তব্য, ছবি, ভিডিওসহ বিভিন্ন কনটেন্ট এমন অনেক সময় আইনি বা অন্য ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে, ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা অথবা অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ারের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দূতাবাস।
দূতাবাস আরও জানায়, এমন কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ার করা উচিত নয়, যা সংশ্লিষ্ট দেশের আইনের পরিপন্থী, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক বা আপত্তিকর হিসেবে বিবেচিত হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কোনো কনটেন্ট থেকে সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ডকে সমর্থন করছে এমন বিষয় থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিদেশে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় দেশের আইন ও বিধিবিধানের প্রতি সম্মান দেখানোর জন্য দূতাবাসের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় অবস্থানরত বাংলাদেশিদের অনলাইন প্ল্যাটফর্মে সংযত ও সম্মানজনক আচরণের আহ্বান জানানো হয়েছে। দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত আইনি ঝামেলা এড়ানো সম্ভব এবং এর মাধ্যমে প্রবাসে নিজেদের অবস্থান ও জাতীয় মর্যাদা সুসংহত থাকবে বলেও দূতাবাস প্রত্যাশা করেছে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনার আলোকে প্রবাসীদের সার্বিক কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস এই ধরনের সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন