প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাজ্যের নিউক্যাসল ইউনিভার্সিটি, বিতর্কিত ব্যক্তিগত চিড়িয়াখানা পরিচালনার জন্য পরিচিত এবং কোটিপতি ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানিকে টেকসই উন্নয়নবিষয়ক অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে উত্তর ইংল্যান্ডের এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পরিবেশবিদ, গবেষক এবং শিক্ষক-কর্মচারীদের তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনন্ত আম্বানিকে ‘প্রফেসরশিপ অব প্র্যাকটিস’ পদবি দেওয়া হয়েছে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই ভবিষ্যতে অবদানের জন্য। তারা উল্লেখ করেছে যে, অনন্তের প্রতিষ্ঠিত চিড়িয়াখানা ‘ভানতারা’র কার্যক্রম তাদের বিশ্বমানের গবেষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তবে, বিশিষ্ট ভারতীয় ইতিহাসবিদ ও লেখক রামচন্দ্র গুহ এই নিয়োগের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, "এই সিদ্ধান্তটি অত্যন্ত বিভ্রান্তিকর। ভারতে এমন অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন, যারা টেকসই উন্নয়নে প্রকৃত ভূমিকা রাখছেন।"
পরিবেশকর্মী প্রেরণা সিং বিন্দ্রাও এই নিয়োগের বিরুদ্ধে মন্তব্য করেছেন। তার মতে, একটি ব্যক্তিগত চিড়িয়াখানাকে সংরক্ষণ কেন্দ্র হিসেবে প্রচার করা ভুল বার্তা দেয়। তিনি বলেন, "খাঁচায় প্রাণী বন্দি করা প্রকৃত সংরক্ষণ হতে পারে না।"
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়নের নিউক্যাসল শাখার সভাপতি অধ্যাপক ম্যাট পেরি জানান, পরিবেশগত ঝুঁকি ও বিতর্কের কারণে বিশ্ববিদ্যালয়ের কর্মীরা শুরুতেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়েছিলেন।
ভারতে অনন্ত আম্বানির ভানতারা প্রকল্প ৩ হাজার ৫০০ একর জায়গাজুড়ে বিস্তৃত। অভিযোগ রয়েছে, বিতর্কিত ও অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিপন্ন প্রাণী সেখানে আনা হয়েছে। জাতিসংঘের বিপন্ন প্রজাতি বাণিজ্য বিষয়ক সংস্থা সাইটসও তাদের এক তদন্তে প্রাণী আমদানির অনুমতিপত্রে অনিয়মের আভাস পায়।
যদিও ভানতারা ও আম্বানি পরিবার শুরু থেকেই বন্যপ্রাণী পাচার ও সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, ভানতারা মূলত একটি প্রাণী উদ্ধার ও সেবা কেন্দ্র।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন