প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খাস মহল লতিফ ইনস্টিটিউশনের দশম শ্রেণির ২০২৬ সালের প্রাক-নির্বাচনি পরীক্ষার জন্য প্রস্তুত করা বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পরীক্ষার একটি প্রশ্নপত্রকে কেন্দ্র করে এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রশ্নপত্রটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়।
ভাইরাল হওয়া প্রশ্নপত্রে দেখা গেছে, ১৪ জুলাই অনুষ্ঠিত ৭০ নম্বরের পরীক্ষায় দুটি সৃজনশীল প্রশ্ন ছিল। প্রশ্নগুলোর মধ্যে বঙ্গবন্ধুর উপাধি, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, মুজিবনগর সরকার এবং যুক্তফ্রন্ট গঠনের কারণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রশ্ন নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের সূত্রপাত ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক এ বিষয়ে মন্তব্য করে বলেন, বর্তমান প্রেক্ষাপটে এমন প্রশ্ন অন্তর্ভুক্ত হওয়ায় বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তিনি আরও জানান, প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন ছিল।
এ প্রসঙ্গে খাস মহল লতিফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান জানান, আমরা প্রি-টেস্ট ও টেস্ট পরীক্ষার প্রশ্ন নিজেদের থেকে তৈরি করি না। আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রশ্ন সংগ্রহ করি। প্রশ্নগুলো সাধারণত সিলগালা অবস্থায় থাকে। পরীক্ষা কমিটি পরীক্ষার দিনই সেগুলো খোলে। আগে থেকে প্রশ্ন দেখার সুযোগ সবার জন্য মেলে না। তিনি জানান, বিষয়টি কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম বলেন, স্কুলের পরীক্ষার প্রশ্ন বাইরে থেকে করার সুযোগ নেই। সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের কাছ থেকে প্রশ্ন নেওয়ার কথা। বর্তমান পরিপ্রেক্ষিতে এ ধরনের প্রশ্ন এড়িয়ে চলা উচিত ছিল। প্রতিষ্ঠানের পরীক্ষা কমিটির প্রশ্নটি যাচাই-বাছাই করা প্রয়োজন ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন