প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পদ্মা সেতুর পরিস্থিতি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সরেজমিনে পরিদর্শন করার সময় দেখা যায়, এটি যেন এক মরুভূমিতে পরিণত হয়েছে। পদ্মার নিচে পানি নেই এবং সেতুর উপর কোনো গাড়ি নেই। দুই পাশে যানবাহনও অনুপস্থিত। তবে জাজিরা যাওয়ার লিংক সড়কে কিছু ইজিবাইক ও রিকশা দেখা যাচ্ছে।
এটি যেন মনে হচ্ছে, হরতাল চলছে। সেতু সড়কে কথা হয় বরগুনার আমেনা বেগমের সঙ্গে, যার কোলে ১১ দিনের একটি শিশু রয়েছে। পুলিশ পদ্মা সেতু পার করে দিয়েছে, কিন্তু এখন তিনি চিন্তিত যে কীভাবে নিজ জেলায় ফিরবেন।
শিবচরের কাঁঠালবাড়ি ঘাট এলাকায় দেখা হয় পাথরঘাটার মজিদ মিয়ার সঙ্গে। তিনি জানান, "পায়ে হেঁটে বা পথে কিছু পেলে ভাঙ্গা বিশ্বরোড যাব। তারপর গাড়ি পেলে দেখি যেতে পারি কি না।"
বিশেষ করে কাঁচামালবোঝাই গাড়িগুলোতে কাঁচামাল পচে যাচ্ছে। সাধারণ মানুষের মতে, এই পরিস্থিতি চলতে থাকলে সবকিছুর দামেও এর প্রভাব পড়বে।
নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণ-পশ্চিম ও পূর্বাঞ্চলের দূরপাল্লার যাত্রীরা অসহনীয় কষ্টে পড়েছেন।
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় খুলনা বাস মালিক সমিতি পদ্মা সেতু হয়ে চলাচলকারী সব রুটের বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও বরিশালসহ বিভিন্ন রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বাস টার্মিনাল ও কাউন্টারে এসে বাস না পেয়ে অনেককে ফিরে যেতে হচ্ছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর থেকেই গোপালগঞ্জ থেকে কাশিয়ানী পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটছে। এখনও তা চলমান রয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে পরিবহন মালিকেরা বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।
ফরিদপুর মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইলিয়াস মোল্লা বলেন, "এই সমস্যা কত দূর পৌঁছায়, তা জানি না। তবে মানুষের জানমাল এবং সম্পদ-সবকিছুরই বিবেচনা করছি। তাই পদ্মা সেতু হয়ে কোনো যানবাহন না চলার পক্ষে আমরাও।"
অপরদিকে, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান জানান, বুধবার দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিস্থিতিতে পরিবহন মালিকেরা বেলা দেড়টার পর বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
ইয়াসিন মোল্লা আরও বলেন, গোপালগঞ্জের ওপর দিয়ে পদ্মা বহুমুখী সেতু হয়ে চলাচলকারী খুলনা-ঢাকা রুটের দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে।
শ্রমিক নেতা ইয়াসিন মোল্লা আরও জানান, খুলনা ও যশোর থেকে নড়াইল হয়ে কাশিয়ানী দিয়ে পদ্মা সেতু পার হয়ে চলাচলকারী বাসও বন্ধ রাখা হয়েছে। তবে আরিচা হয়ে আগের রুটে বাস চলাচল করছে। এখানে আমাদের কিছু করার নেই। নিরাপত্তার অভাবে এই সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও খুলনার বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে এসে বিপাকে পড়েছেন যাত্রীরা। অপেক্ষায় থাকা বাসযাত্রী আসমা, মজিবুর ও কমেলার কাছ থেকেও এসব দুর্ভোগের কথা জানা গেছে। বিশেষ করে স্বল্প সময়ে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা করা যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছেন। গোপালগঞ্জ হয়ে বরিশালগামী বাস চলাচলও বন্ধ রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন