প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এই কথাটি তিনি শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এ বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির (বিটিএস) রক্তদাতা সম্মাননা-২০২৬ অনুষ্ঠানে উল্লেখ করেন।
স্বেচ্ছায় রক্তদাতাদের অবদানের স্বীকৃতি ও কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
থ্যালাসেমিয়া সমিতির নেতৃবৃন্দকে লক্ষ্য করে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই। তিনি রক্তদাতাদের অবদান তুলে ধরে মন্তব্য করেন, একজন ইয়াং ছেলে থ্যালাসেমিয়া রোগীদের জন্য ৪১ বার রক্ত দিয়েছেন এবং অন্য একজন ৩৮ বার রক্ত দিয়েছেন। এইভাবে বারবার রক্ত দিয়ে রোগীদের জীবন বাঁচানো একটি মহান উদ্যোগ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী স্বাস্থ্য ভাবনার স্মৃতিচারণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শহীদ জিয়াউর রহমান যখন গ্রাম-গঞ্জে ও সারাদেশে ছুটে যেতেন, সেই সময় ডাক্তারদের সঙ্গে নিয়ে যেতেন। তিনি মানুষের মধ্যে সচেতনতাবৃদ্ধির জন্য খাদ্যাভ্যাস পরিবর্তন করার কথাও বলতেন। এর মাধ্যমে মানুষের মাঝে পরিবর্তন আনাই তার লক্ষ্য ছিল, যাতে একটি সুস্থ জাতি গঠন করা যায়।
রোগ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়ার দিকেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, গ্রাম-গঞ্জে ক্যানসার, কিডনি ও লিভার ক্যানসারসহ মারাত্মক রোগ আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। কারণ, প্রথাগত চিকিৎসার তুলনায় রোগ প্রতিরোধ করাই শ্রেয়।
অনুষ্ঠানে রক্তদাতাদের ব্যক্তিগত ও রক্তদান কার্যক্রমে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও প্রখ্যাত ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
এছাড়া, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন