প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি মাদরাসার শিক্ষক মো. শাহিদুল ইসলামকে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিশুটির মা রোববার বিকেলে (১১ অক্টোবর) অভিযোগ দায়ের করেন। রাত সাড়ে ৯টার দিকে বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকা থেকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ জানায়, সোমবার (১২ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
মো. শাহিদুল ইসলাম হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বড়াইল গ্রামের বাসিন্দা। তিনি সোনারগাঁও উপজেলার বারদী মছলন্দপুর দারুল উলুম মাদরাসায় শিক্ষকতা করতেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে শিশুটিকে বলাৎকারের অভিযোগ ওঠে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করার পর পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন