প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মা হওয়া একটি নারীর জীবনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসে। দক্ষিণী অভিনেত্রী কিয়ারা আদভানি ২০২৫ সালে প্রথম সন্তানকন্যা সারায়া মালহোত্রাকে স্বাগত জানিয়ে মাতৃত্বের নতুন অধ্যায়ে প্রবেশ করেন। তার এক বছর দেড়েক পর, তিনি আবারও মা হতে চলেছেন।
সম্প্রতি, করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর কাউচে স্বামী সিদ্ধার্থের সঙ্গে উপস্থিত হয়ে মাতৃত্বকালীন মানসিক ও শারীরিক পরিবর্তন এবং ‘পোস্টপার্টম ফেজ’ বা প্রসবোত্তর কঠিন সময় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন কিয়ারা।
অভিনেত্রী জানান, প্রথমবার মা হওয়ার পরের সেই কঠিন সময়ে বলিউডের নতুন মায়েরা, যেমন আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও পত্রলেখার সঙ্গে তার একটি দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছিল।
স্মৃতিচারণ করতে গিয়ে কিয়ারা আদভানি বলেন, সন্তানধারণের পর প্রথম তিন মাস তার জন্য অত্যন্ত কঠিন ছিল। শারীরিক অস্বস্তি এবং হরমোন পরিবর্তনের কারণে তিনি একাকিত্বে ভুগতেন। তিনি উল্লেখ করেন, সন্তান প্রসবের পর নতুন মায়েদের জীবনে হঠাৎ এত পরিবর্তন ঘটে, যা মুখে বলে বোঝানো সম্ভব নয়। এ সময় একজন মা-ই অন্য মাকে ভালোভাবে বুঝতে পারে।
এ অভিনেত্রী বলেন, আমরা প্রথমে ঠিক করেছিলাম কাউকে কিছু জানাব না। কিন্তু এক সময় তিনি অনুভব করেন— তার মা ও শাশুড়ির সঙ্গে এ বিষয়ে কথা বলা খুব জরুরি। কারণ সেই মুহূর্তে তার পাশে এমন কিছু মানুষের প্রয়োজন ছিল, যারা তার অনুভূতি বুঝবেন।
সঞ্চালক করণ জোহর জানান, প্রসবোত্তর সময়ে কিয়ারা নিয়মিত আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও পত্রলেখাকে ফোন করতেন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তারা একে অপরের খোঁজখবর নিতেন। যেহেতু তারা একই পেশায় আছেন, তাই তাদের চ্যালেঞ্জগুলোও সমান।
তিনি বলেন, "আমার মনে আছে— আমি আলিয়াকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম মা হওয়ার পর কীভাবে আবার শুটিংয়ে ফেরা যায়, কীভাবে কাজ এবং সংসার একসঙ্গে সামলানো সম্ভব?"
অভিনেত্রী বলেন, পরিবার এবং পেশার মধ্যে ভারসাম্য বজায় রাখা নিয়ে তাদের মধ্যে আলোচনা হতো, বিশেষ করে মম-গিল্ট ছাড়া।
উল্লেখ্য, অভিনেত্রী আলিয়া ভাট ২০২২ সালে তার প্রথম সন্তানের জন্ম দেন। অন্যদিকে, ক্যাটরিনা কাইফ ২০২৫ সালে পুত্রসন্তান বিহানের মা হন। ওই বছরের নভেম্বরে রাজকুমার রাও ও পত্রলেখার কোল আলো করে আসে তাদের কন্যাসন্তান। এই সমসাময়িক অভিনেত্রীদের পারস্পরিক সমর্থন কিয়ারাকে মানসিকভাবে অনেক শক্তি জুগিয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন