প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নীলফামারীর কিশোরগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড ডে খাবার পরিদর্শনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান গিয়েছিলেন। সেখানে কোমলমতি শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাবারে পচা ডিম তিনি পান।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের মান পরিদর্শনের জন্য বিদ্যালয়ে যান। সেখানে শিক্ষার্থীদের জন্য দেওয়া খাবার পর্যবেক্ষণকালে তিনি পচা ডিম পান। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
আরও জানা যায়, ওই বিদ্যালয়ের দপ্তরি জনাব আলী টিটুর স্ত্রী হেনা বেগম সেখানে শিক্ষার্থীদের জন্য কলা ও ডিম সরবরাহ করেন।
নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা বলেন, "আজকে ইউএনও পরিদর্শনে এসেছিলেন। তিনি এসে একটি ডিম পচা পেয়েছেন। তবে ততক্ষণে শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করা হয়নি। এছাড়া, বিদ্যালয়ের সব দিক তিনি ভালো পেয়েছেন।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, "আজকে নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়েছিলাম, সেখানে খাবারের মান ঠিক আছে কিনা দেখতে। তবে সেখানে ডিম নষ্ট ছিল। সার্বিক বিষয়ে প্রধান শিক্ষক ও শিক্ষা অফিসারকে তদারকি করার জন্য বলেছি।"
নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম বলেন, "বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন