প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফরিদপুরের মধুখালীতে, যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মনোজিত সরকারকে (৩৬) আদালত আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছে। একই সাথে, তিন লাখ টাকা অর্থদণ্ডেরও আদেশ দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, ওই অর্থ ভুক্তভোগীর পরিবারকে দিতে হবে।
এ সম্পর্কে সোমবার (২৭ জুলাই) দুপুরে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন। আসামি পলাতক থাকায় রায় ঘোষণার সময় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০১৪ সালে ফরিদপুরের মধুখালী উপজেলার জারজাননগর গ্রামের রমা বিশ্বাসের (২৫) সঙ্গে একই উপজেলার কলাইকান্দা গ্রামের মনোজিত সরকারের (৩৬) পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ চার লাখ টাকা, সাড়ে তিন ভরি স্বর্ণালংকার এবং আসবাবপত্র দেয়া হয়।
তবে বিয়ের সময় দেয়া যৌতুকেও মনোজিত সরকার খুশি ছিলেন না। বিয়ের পর থেকেই তিনি স্ত্রী রমা বিশ্বাসকে বাবার বাড়ি থেকে আরও টাকা আনতে চাপ দিতে থাকেন। এর ফলে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়।
২০১৮ সালের ২০ এপ্রিল দুপুরে, কথাকাটাকাটির এক পর্যায়ে, মনোজিত রমাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে নিহত রমা বিশ্বাসের বাবা রঞ্জন বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেন।
সাক্ষ্য ও শুনানি শেষে, আজ সোমবার আদালতের বিচারক এ রায় দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন