প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থানরত এক যুবককে সুইচগিয়ারসহ গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর রোডের মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া যুবকের নাম মো. হাসনাইন (২৬)। তিনি ভোলার বোরহানউদ্দিন থানার দিঘিরপাড় এলাকার নুরনবীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির এসআই রানা রায় ও এএসআই মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কলেজ গেট সংলগ্ন মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় মো. হাসনাইনকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে আনুমানিক ১১ ইঞ্চি দৈর্ঘ্যের একটি খোলা সুইচগিয়ার উদ্ধার করা হয়, যা ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হচ্ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসনাইন স্বীকার করেছেন যে তিনি পথচারীদের কাছ থেকে ছিনতাই করার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন