প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস হলে গোসলের ভিডিও ধারণের সময় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এমবিএ-এর শিক্ষার্থী মোদ্দাদেকুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনার সময় কলেজের শিক্ষার্থীরা তাকে মারধর করে এবং পরে কলেজ প্রশাসনের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে পুলিশ ও ঢাকা কলেজ কর্তৃপক্ষের মধ্যস্থতায় ওই শিক্ষার্থী তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
শনিবার (৩ অক্টোবর) বেলা ১টার দিকে শিক্ষার্থীরা তাকে আটক করে।
ঘটনার সূত্রপাত হয় যখন মোদ্দাদেকুর রহমান সিটি কলেজ থেকে বিবিএতে অনার্স এবং বিইউপি থেকে এমবিএতে মাস্টার্স সম্পন্ন করার পর ওয়াসরুমের ভিডিও ধারণ করতে গিয়ে হাতেনাতে আটক হন। ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা তাকে আটক করে। আটকের পর তিনি দাবি করেন যে তার মানসিক ও হরমোনজনিত সমস্যা রয়েছে।
ঢাকা কলেজ উত্তর ছাত্রাবাসের প্রভোস্ট মো. ইকবাল হোসাইন এ বিষয়ে বলেন, "বহিরাগত একজনকে হলের আবাসিক শিক্ষার্থীদের গোসলের ভিডিও ধারণ করার সময় কয়েকজন শিক্ষার্থী আটক করে। তখন শিক্ষার্থীরা কলেজ প্রশাসনকে অবগত করেন।" পরে কলেজ প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী এবং তার গার্ডিয়ানকে জানায়। তিনি আরও জানান, মোদ্দাদেকুর রহমান যে ভিডিওটি ধারণ করছিলেন, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্বীকারোক্তি দিয়েছে।
তিনি আরো জানান, গার্ডিয়ান তার মানসিক সমস্যার কথা উল্লেখ করেছেন। তবে তাকে থানায় সোপর্দ করা হয়েছে নাকি গার্ডিয়ানের কাছে হস্তান্তর করা হয়েছে, সে সম্পর্কে তিনি নিশ্চিত হননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন