প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রংপুরে বিদ্যুৎ বিভাগের চুরি যাওয়া তারসহ ১৬ মণ তামার তার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নগরীর সাতমাথা এলাকায় এ অভিযানটি পরিচালিত হয়। পরে একই রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটক হওয়া ব্যক্তির নাম উকিল মিয়া, তিনি পাটবাড়ি এলাকার হেলাল মিয়ার পুত্র। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, নগরীতে বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ বিভাগের তার, সরকারি হাসপাতাল, মসজিদ ও বাসাবাড়ির এসির তার চুরির ঘটনা ঘটছিল। এসব ঘটনার তদন্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করার পর, গোপন সংবাদের ভিত্তিতে, সোমবার সন্ধ্যায় নগরীর সাতমাথা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, অভিযানের সময়ে উকিল মিয়াকে আটক করা হয় এবং এ সময় ট্রাকে ভাঙারি মালের ভেতরে লুকিয়ে রাখা ১৬ মণ তামার তার উদ্ধার করে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের এই কর্মকর্তা আবারও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উকিল মিয়া বলেছে যে, তিনি বিভিন্ন ভাঙারি ব্যবসায়ীর কাছ থেকে তামার তার ও পাইপ কিনে সাতমাথায় তার গুদামে সংরক্ষণ করেন এবং পরে সেগুলো ঢাকার বাবুবাজারে পাঠিয়ে দেন। অভিযানে ট্রাকসহ চোরাই তামার তারও জব্দ করা হয়েছে। তিনি পরবর্তীতে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং পাশাপাশি তামার তার চুরি চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন