প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশস্থ ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যান জানিয়েছেন, এলডিসি থেকে উত্তোরণের পরবর্তী সময়ে ৩ বছর ৯৯ দশমিক ৮ শতাংশ বাংলাদেশি পণ্যের জন্য ব্রিটিশ বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রদান করা হবে।
ট্রানজিশনাল পিরিয়ডের পরেও ব্রিটিশ বাজারে প্রায় ৯২ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের ব্রিটিশ পণ্য, সেবা বা প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আর্থিক সহায়তা দেওয়ার জন্য ব্রিটিশ সরকার ২ বিলিয়ন পাউন্ডের একটি তহবিল গঠন করেছে। এই তহবিলের সহায়তায় বাংলাদেশি ব্যবসায়ীরা ব্রিটেনে তাদের পণ্যের বাজারকে আরও সম্প্রসারিত করার সুযোগ পাবেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের সময় তিনি এই তথ্য জানান। এ সময় ব্রিটিশ হাই কমিশন শীঘ্রই চিটাগাং চেম্বারে একটি কর্মশালা আয়োজন করবে, যেখানে যুক্তরাজ্যের বাজারে প্রবেশের জন্য বিভিন্ন আনুষঙ্গিক ধারণা ও পদ্ধতি সম্পর্কে চেম্বার সদস্যদের অবহিত করা হবে।
চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হক মন্তব্য করেন, চট্টগ্রামকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক বিনিয়োগ ও লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার সম্ভাবনাকে কাজে লাগাতে চট্টগ্রাম সমুদ্র বন্দর ও বিমান বন্দরসহ সামগ্রিক লজিস্টিক খাতে অধিকতর বিনিয়োগ অত্যন্ত জরুরি। তিনি লালদিয়া টার্মিনালে বিদেশি বিনিয়োগের পাশাপাশি অন্যান্য বৃহৎ অবকাঠামো নির্মাণ ও পরিচালনার জন্য ব্রিটিশ বিনিয়োগ প্রত্যাশা করেন।
চট্টগ্রামের কৌশলগত সহায়ক ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে এশিয়া ও বিশ্বের অন্যান্য অঞ্চলের বাজারে প্রবেশের জন্য ফার্মাসিউটিক্যাল, স্টিল, টেক্সটাইল, গ্রিন এনার্জিসহ অন্যান্য বৃহৎ শিল্পখাতে বাংলাদেশে বিনিয়োগের জন্য ব্রিটিশ ব্যবসায়ীদের উৎসাহিত করার অনুরোধ জানান তিনি।
সৌজন্য সাক্ষাতে চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ ও আমীর হুমায়ূন মাহমুদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, হাই কমিশনের ডাইরেক্টর অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সাকিব এরশাদসহ চেম্বার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন