প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বার্সেলোনার ডাগআউটে নিজের সামর্থ্য প্রদর্শন করে চলেছেন হ্যান্সি ফ্লিক। সম্প্রতি কাতালান ক্লাবের হয়ে তিনি একটি বিশেষ কীর্তি গড়েছেন। দেপোর্তিভো আলাভেসকে ৬-১ গোলে পরাজিত করার ম্যাচে বার্সেলোনার কোচ হিসেবে তার শততম জয় অর্জিত হয়েছে। এই মাইলফলকে পৌঁছাতে ফ্লিকের প্রয়োজন হয়েছে মাত্র ১৩১ ম্যাচ।
বার্সেলোনার ইতিহাসে দ্রুততম ১০০ জয়ের তালিকায় ফ্লিক বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছেন। এই পথে তিনি পেপ গার্দিওলাকে পেছনে ফেলেছেন। গার্দিওলা বার্সার কোচ হিসেবে ১৩৯ ম্যাচে শততম জয় পেয়েছিলেন। এই তালিকার শীর্ষে আছেন লুইস এনরিকে, যিনি ১২৬ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন।
২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনার দায়িত্ব গ্রহণের পর থেকেই ফ্লিক অসাধারণ ছন্দে রয়েছেন। প্রথম মৌসুমে তিনি দলকে ৪৪ ম্যাচে জয়ী করেছেন। পরবর্তী মৌসুমেও একই সংখ্যক জয় অর্জন করেছেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৪ ম্যাচের মধ্যে ১২টিতে জয় পেয়েছে তার দল।
সব মিলিয়ে ফ্লিকের অধীনে ১৩১ ম্যাচে বার্সেলোনার জয় সংখ্যা ১০০। এর মধ্যে হার ২১ ম্যাচে এবং ড্র ১০টিতে। জয়ের হার দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৩ শতাংশ। তার অধীনে বার্সেলোনা ৮৪ শতাংশ ম্যাচে হার এড়াতে সক্ষম হয়েছে।
ফ্লিকের বার্সেলোনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আক্রমণভাগ। চলতি মৌসুমে ১৪ ম্যাচে দলটি ৪৮ গোল করেছে। অর্থাৎ প্রতি ম্যাচে তিনটিরও বেশি গোল। একাধিক ম্যাচে পাঁচ গোল করার পাশাপাশি রেসিং স্যান্টান্ডারের বিপক্ষে সাত গোলও করেছে তারা।
চলতি মৌসুমে বার্সেলোনার হার মাত্র দুটি। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে এবং লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে তারা পরাজিত হয়েছে। টানা দুই হারের পর আলাভেসের বিপক্ষে বড় জয় দিয়ে আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ফ্লিকের শিষ্যরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন