প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি আশঙ্কাজনক হারে কমে যাওয়ার কারণে কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা ও গতি ফিরিয়ে আনার লক্ষ্যে জেলা প্রশাসন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার সমস্ত কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। একইসাথে, শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিশোরগঞ্জের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক সোহানা নাসরিন শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন।
সভায় জেলার শিক্ষা পরিস্থিতি, শিক্ষার্থীদের বিদ্যালয়ে কমে যাওয়া উপস্থিতি এবং শ্রেণিকক্ষের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা এবং শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রমে মনোযোগী হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে আগামীকাল নির্ধারিত সময়ে জেলার কোনো কোচিং সেন্টার পরিচালনা করা যাবে না। পাশাপাশি, বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসার ক্ষেত্রে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে।
শিক্ষার আলো জ্বালানোর মূল ঠিকানা শ্রেণিকক্ষ। কিন্তু শিক্ষার্থীদের অনুপস্থিতিতে সেই শ্রেণিকক্ষ ধীরে ধীরে তার প্রাণ হারাচ্ছে। তাই শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে প্রশাসনের এই উদ্যোগকে সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়গুলো আবারও প্রাণচঞ্চল হয়ে উঠবে-এমন প্রত্যাশা এখন কিশোরগঞ্জবাসীর।
শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক এসব সিদ্ধান্তের কথা জানান। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার। সদর উপজেলার একাডেমিক সুপার ভাইজার এন এম বদরুজ্জামান তালুকদারের পরিচালনায় এতে শুভেচ্ছা জ্ঞাপন করেন সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আসাদুল হক, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জয়নুল আলম তালুকদার, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন