প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহীর চারঘাটে স্থানীয় মসজিদে আরবি পড়া শেষ করার পর বাড়ি ফেরার সময়, রাস্তা থেকে তুলে নিয়ে পাটক্ষেতে এক নববধূকে তিনজন মিলে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছেন।
এ ঘটনায় নববধূর মা বাদী হয়ে বুধবার (২২ জুলাই) চারঘাট মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন— শ্রীখণ্ডী গ্রামের লিমন ইসলাম (২২), শিটু আলম (১৮) এবং শিবা রহমান (১৬)।
জানা গেছে, অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও সম্প্রতি ওই কিশোরীর বিয়ে সম্পন্ন হয়েছে। তার স্বামী ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত, যার জন্য ওই নববধূ তার মায়ের সঙ্গেই বসবাস করেন।
থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, মঙ্গলবার (২১ জুলাই) রাত প্রায় ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ওই নববধূ স্থানীয় মসজিদে আরবি পড়া শেষ করে বাড়ি ফেরার পথে ছিল। এ সময় পথরোধ করে তাকে জোর করে পাশের একটি পাটক্ষেতে নিয়ে তিনজন মিলে ধর্ষণ করে পালিয়ে যান। পরে নববধূ বাড়িতে ফিরে তার মাকে ঘটনাটি জানালে বুধবার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং চারঘাট মডেল থানায় অভিযুক্ত তিনজনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা দায়ের করেন তার মা।
গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক। তিনি বলেন, "এ বিষয়ে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন