প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নেত্রকোনার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটি বসানোর কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত সবুজ মিয়া (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (১১ অক্টোবর) মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার (১০ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
নিহত সবুজ মিয়া উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত আয়াত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট বিকেলে দূর্গাপুর গ্রামে পল্লী বিদ্যুতের একটি খুঁটি বসানোর বিষয়ে গ্রামের জাহাঙ্গীর আলম ও তার লোকজনের সঙ্গে একই গ্রামের সবুজ মিয়াসহ তার লোকজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
এই সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সবুজ মিয়াসহ ৪ জন গুরুতর আহত হন। অপর পক্ষেরও কয়েকজন আহত হন।
আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তবে গুরুতর আহত সবুজ মিয়াকে চিকিৎসার জন্য মমেক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এ ঘটনায় সবুজ মিয়ার পক্ষ থেকে আনিছুর ইসলাম ইমন বাদী হয়ে প্রতিপক্ষের জাহাঙ্গীর আলমসহ ১৩ জনকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি মামলা করেন। অপরদিকে, অপর পক্ষের লোকজনও থানায় মামলা দায়ের করেন। একই ঘটনায় দুপক্ষের পাল্টাপাল্টি মামলা হয়েছে থানায়। তবে উভয় মামলায় আসামিরা আদালত থেকে জামিন নিয়েছেন।
মোহনগঞ্জ থানার ওসি বলেন, "ওই দুই ঘটনায় দুই পক্ষই মামলা করেছেন। আসামিরা সবাই আদালত থেকে জামিন নিয়েছেন। সবুজ মিয়ার মৃত্যুর ঘটনায় আগের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। বিষয়টি আদালতকে লিখিতভাবে জানানো হবে। পরে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন