প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের ক্রীড়াঙ্গনে গুজব ছড়াচ্ছে যে, মোহাম্মদ শামি ক্রিকেটের মাঠ থেকে রাজনীতির মঞ্চে প্রবেশ করতে যাচ্ছেন। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের পর থেকে তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন। বর্তমানে তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন।
সম্প্রতি মোহাম্মদ শামি রাষ্ট্রীয় লোকদলের (আরএলডি) প্রধান ও কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই বিভিন্ন জল্পনা শুরু হয়েছে। অনেকের মতে, ভারতীয় এই তারকা পেসার খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে প্রবেশের পরিকল্পনা করছেন।
রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে, আসন্ন উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে আমরোহা সদর কেন্দ্র থেকে শামিকে প্রার্থী করার বিষয়ে ভাবনা চলছে। তবে এ বিষয়ে এখনও শামি বা আরএলডির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
শামির আমরোহার সঙ্গে একটি গভীর সম্পর্ক রয়েছে। তার বাড়ি আমরোহা সদর তহসিলের সাহসপুর আলিনগরে অবস্থিত। তাই ‘ভূমিপুত্র’ আবেগকে সামনে রেখে তাকে প্রার্থী করার চিন্তা করা হচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
শুধু শামি নয়, তার ভাই হাসিবের নামও শোনা যাচ্ছে। এমনকি শোনা যাচ্ছে যে, শামি নিজে না দাঁড়িয়ে ভাইকে আমরোহা থেকে প্রার্থী করার বিষয়ে ভাবতে পারেন। এ নিয়ে জয়ন্ত চৌধুরীর সঙ্গে তার আলোচনা হয়েছে বলেও দাবি করা হচ্ছে। হাসিব এর আগে জেলা পঞ্চায়েত সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আমরোহা সদর কেন্দ্রের রাজনৈতিক পরিস্থিতিও বেশ গুরুত্বপূর্ণ।
সমাজবাদী পার্টির মাহবুব আলি এই কেন্দ্র থেকে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে শামির মতো জনপ্রিয় ক্রিকেটারকে সামনে রেখে রাজনৈতিক সমীকরণ বদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
প্রায় দেড় দশক পর ইস্ট জোনের দিলীপ ট্রফি জয়ের পেছনে শামির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাকে জাতীয় দলে না দেখে সাবেক ক্রিকেটাররা সমালোচনা করেছেন। তার সর্বশেষ সংস্করণ দিলীপ বেঙ্গসরকার। তবে এবার প্রশ্ন উঠেছে, জাতীয় দলের জার্সির পরিবর্তে কি শামি রাজনীতির পোশাক পরিধান করবেন? জয়ন্ত চৌধুরীর সঙ্গে শামির সাক্ষাৎ সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন