প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সারা দেশের অন্যান্য স্থানের মতো বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনেও শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি এবং সমমান পরীক্ষা। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবার ৩৫০টি কলেজের ৬০ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী ১৪২টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এর মধ্যে ছাত্র ২৮ হাজার ৩০ জন এবং ছাত্রী ৩২ হাজার ৪০৬ জন।
বোর্ড সূত্রে জানা গেছে, বিভাগভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে মানবিক বিভাগে ৪১ হাজার ৯৮৮ জন, বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৭৩১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫ হাজার ৭১৭ জন পরীক্ষার্থী রয়েছেন। পরীক্ষার্থীদের ধরন অনুযায়ী নিয়মিত পরীক্ষার্থী ৪৮ হাজার ২ জন, অনিয়মিত ১২ হাজার ৪৩৩ জন, মানোন্নয়ন পরীক্ষার্থী ৩৯০ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ১১ জন। জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, বরিশাল জেলায় ৪৮টি কেন্দ্রে ২১ হাজার ৭৫০ জন, পটুয়াখালী জেলায় ২৮টি কেন্দ্রে ১০ হাজার ৮৭৭ জন, বরগুনা জেলায় ১৫টি কেন্দ্রে ৬ হাজার ৯২ জন, ঝালকাঠি জেলায় ১১টি কেন্দ্রে ৪ হাজার ৬৭৩ জন, পিরোজপুর জেলায় ১৫টি কেন্দ্রে ৭ হাজার ৮৪ জন এবং ভোলা জেলায় ২৫টি কেন্দ্রে ৯ হাজার ৯৬০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী জানান, সুষ্ঠু, স্বচ্ছ এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের কেন্দ্রের নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়ে বোর্ডের নির্দেশনা মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং কেন্দ্র-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা এবং তদারকির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা, নকল প্রতিরোধ এবং সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য কঠোর নজরদারি রাখা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন