প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নাটোরের সিংড়ায় টানা বর্ষণের ফলে আত্রাই নদীর শহর রক্ষা বাঁধের ওয়াকওয়ে ধসে পড়েছে। এর ফলে নদী তীরবর্তী বাসিন্দারা ভোগান্তির শিকার হয়েছেন।
স্থানীয়দের মতে, বুধবার থেকে শুরু হওয়া টানা বর্ষণে সিংড়া পৌর এলাকার গোডাউনপাড়া মহল্লার আত্রাই নদীর শহর রক্ষা বাঁধের ওয়াকওয়ের নিচের মাটি সরে অন্তত ১৫ ফিট রাস্তা ধসে পড়েছে।
যার কারণে ওই পথে চলাচলকারী নদী তীরবর্তী বাসিন্দারা ভোগান্তির মধ্যে পড়েছেন।
নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত করিম জানিয়েছেন, নদীর গাইড ওয়াল অক্ষত রয়েছে, কিন্তু ওয়াকওয়ে ধসে গেছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন