প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আজ বাংলাদেশ ফুটবল দল প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে। লাল-সবুজের প্রতিনিধিরা শক্তিশালী মালয়েশিয়ার বিরুদ্ধে জাকার্তার ঐতিহাসিক গেলোরা বুং কার্নো (জিবিকে) স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতা করবে।
ম্যাচটি শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে। দেশের ফুটবলপ্রেমীরা সরাসরি ম্যাচটি টি স্পোর্টস টেলিভিশন চ্যানেলে দেখতে পারবেন। পাশাপাশি, ডিজিটাল প্ল্যাটফর্ম ‘টফি’ অ্যাপে মোবাইল ও স্মার্ট টিভিতে অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে খেলা উপভোগ করা যাবে।
ফিফা র্যাংকিংয়ে ১৩৬ নম্বরে অবস্থানকারী মালয়েশিয়া বর্তমান পারফরম্যান্সে এগিয়ে থাকলেও, ১৮১তম স্থানে থাকা বাংলাদেশ ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে প্রস্তুত। চার বছর আগে এই প্রতিপক্ষের কাছে ৪-১ গোলে পরাজিত হয়েছিল বাংলাদেশ। এবার পুরোনো সেই ব্যবধান ঘুচিয়ে নতুন কিছু করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে লাল-সবুজের দল।
বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও হেড কোচ থমাস ডুলি জানিয়েছেন, দক্ষিণ এশীয় ফুটবলের বড় মঞ্চ সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে দল এই আসরে সর্বোচ্চ পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করবে।
আসিয়ান কাপটি দুটি ডিভিশনে বিভক্ত। প্রথম ডিভিশনের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। টুর্নামেন্টের বিন্যাস অনুযায়ী, গ্রুপের শীর্ষ দল সরাসরি ফাইনালে খেলার সুযোগ পাবে এবং রানার্সআপ দল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়াই করবে।
আজ মালয়েশিয়ার বিপক্ষে টুর্নামেন্ট শুরু হওয়ার পর, আগামী ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর আগামী ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে তারা। বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার একই স্টেডিয়ামে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন