প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ৩১ জুলাই, ২০২৬ : ছুটির দিনে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়क পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি একথা জানান।
তিনি জানান, আজ শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি চালিয়ে রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়কের পরিস্কার-পরিচ্ছন্নতা কেমন তা দেখতে ঘুরে বেরিয়েছেন। প্রধানমন্ত্রীর গাড়ি ৬টা ১০ মিনিটের দিকে শ্যামলী অতিক্রম করে।
জাহিদুল ইসলাম রনি বলেন, প্রধানমন্ত্রী বারবার বলেছেন, তিনি রাজধানী ঢাকাকে ক্লিন সিটি হিসেবে দেখতে চান। সেজন্যই তিনি সিটি কর্পোরেশনের রাস্তা সরজমিন ঘুরে দেখছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম ও সহকারি একান্ত সচিব আব্দুর রহমান সানী।
উপ-প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বিকাল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে বের হয়েছেন। নিজেই গাড়ি চালাচ্ছেন।’
শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত, শেভড়াপাড়া প্রভৃতি সড়কগুলো পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। তিনি প্রায় আড়াই ঘন্টা সময় ধরে সড়কসমূহ ঘুরে মাগরিবের নামাজের সময় গুলশানের বাসায় ফিরেন বলে উপ-প্রেস সচিব জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন