প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে সফর বাতিলের খবর নিশ্চিত করে। খবরটি দেওয়া হয়েছে টাইমস অব ইসরাইলের মাধ্যমে।
নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠান পিছিয়ে যাওয়ার ফলে যুক্তরাষ্ট্র সফরে তিনি যাচ্ছেন না।
ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বেনিয়ামিন নেতানিয়াহুর আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাওয়া এবং সেখানে মঙ্গলবার পর্যন্ত অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেয়ার পরিকল্পনা ছিল।
নেতানিয়াহুর দফতর জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে তিনি অন্য একটি সফরের জন্য যুক্তরাষ্ট্রে যেতে পারেন। সফরটি পিছিয়ে দেবার কারণ হিসেবে প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের অন্ত্যেষ্টিক্রিয়া ওই সময় পর্যন্ত স্থগিত থাকার কথা উল্লেখ করেছে নেতানিয়াহুর কার্যালয়।
সফর বাতিলের এক দিন আগে ইসরাইলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন, সফরকালে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে সে বৈঠকটি হবে কি না, তা তখনও নিশ্চিত হয়নি।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা অ্যাক্সিওসকে নিশ্চিত করেছেন যে, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে বৈঠকের কোনো সূচি নির্ধারিত ছিল না।
ইসরাইলের কট্টর সমর্থক এবং ইরানের সমালোচক গ্রাহাম গত সপ্তাহে আকস্মিক অসুস্থতার পর মৃত্যুবরণ করেন। নেতানিয়াহু এই কট্টরপন্থি মার্কিন সিনেটরকে তার একজন ঘনিষ্ঠ বন্ধু ও যুক্তরাষ্ট্র-ইসরাইল জোটের শক্তিশালী সমর্থক বলে অভিহিত করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন