প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কলমাকান্দা উপজেলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালনের উদ্দেশ্যে সার্বজনীন জন্মাষ্টমী পূজা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করে সমাজে বিদ্যমান অন্যায়কে পরাস্ত করার লক্ষ্যে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য এই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ঠা সেপ্টেম্বর) সকালে উপজেলা সার্বজনীন পূজা উদযাপন কমিটি ও শ্রী শ্রী জগনাথ জিউর মন্দির কমিটির সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়।
শ্রী শ্রী জগনাথ জিউর মন্দিরে কৃষ্ণ পূজা ও গীতা পাঠের পর, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী জিউর মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সার্বজনীন জন্মাষ্টমী পূজা উদযাপন কমিটির সভাপতি হীরালাল সাহা, শুভ্রত দাস, পূজা উদ্যাপন কমিটির কোষাধক্ষ, সাধারণ সম্পাদক উত্তম কুমার সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতারা শ্রী কৃষ্ণের জীবনীর উপর আলোকপাত করেন এবং সন্ধ্যায় মন্দিরে লীলা কীর্তন ও মহাপ্রসাদ বিতরণের কথা জানান।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, সকল ধর্মের মূল শিক্ষা হচ্ছে সম্প্রীতি, মানবকল্যাণ এবং শান্তি প্রতিষ্ঠা। ধর্মপ্রচারকগণ যুগে যুগে মানুষকে সত্য ও ন্যায়ের পথ প্রদর্শন করেছেন। শ্রী কৃষ্ণ পাপীদের দমন করে পৃথিবীতে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করেছিলেন, যা আজও মানবসমাজের ওপর গভীর প্রভাব বিস্তার করছে। বক্তারা সমাজ থেকে অন্যায় ও পাপ দূর করে সনাতন ধর্মালম্বীদের শ্রী কৃষ্ণের আলোকে জীবন গঠনের আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন