প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শরীয়তপুরের ডামুড্যা পৌরসভা এলাকায় একই দিনে একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে পৌরসভার ৩ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কুকুরটি আক্রমণ করে। এরা সবাই আহত হন। আহতদের মধ্যে অন্তত ৪ জন শিশু রয়েছেন। পরে আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
আহতদের তালিকায় রয়েছে- ফাতেমা (৬০), জয়নাল (৫৩), রাহাত (১৪), জীবন (৫), আফোয়ানা (২), সুফিয়া (৭৫), জারা মনি (১২), হৃদয় (২৮) ও আবজাল (৩১)। উল্লিখিত সবাই পৌর এলাকার বাসিন্দা।
স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে পৌরসভার বিভিন্ন এলাকায় একটি কুকুর ঘুরাফেরা করছিল। তবে বৃহস্পতিবার সকাল থেকে কুকুরটি বেপরোয়া হয়ে যায়। এটি পথচারী, দোকানদার, স্কুলশিক্ষার্থীসহ যাকেই সামনে দেখে তাকেই তাড়া করে কামড়াতে থাকে। এমনকি রাস্তার যেসব পাশের ভবঘুরে ব্যক্তি ও দোকানের ভেতরে থাকা লোকজনও রক্ষা পাচ্ছে না।
কুকুরটির আক্রমণের ফলে পুরো এলাকায় ভীতি ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত হয়ে অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না। সাধারণ মানুষও এই পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে সাহস করছেন না।
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ আলম সিদ্দিক জানান, কুকুরের কামড়ে আহত অন্তত ১০ জনকে হাসপাতালে ভ্যাকসিন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালটিতে যথেষ্ট জলাতঙ্ক প্রতিষেধক (ভ্যাকসিন) মজুত রয়েছে।
এদিকে, কুকুরটিকে চিহ্নিত করে দ্রুত নিয়ন্ত্রণে আনার বিষয়ে ডামুড্যা পৌরসভার প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালাউদ্দীন আইয়ুবির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন