প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সরকার বাহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) মহাপরিচালক (ডিজি) হিসেবে সেনাবাহিনীর মেজর জেনারেল মো. আলীমুল আমীনকে নিয়োগ দিয়েছে। তিনি মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারের স্থলাভিষিক্ত হবেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি আদেশে এই রদবদলের বিষয়টি জানানো হয়। আদেশের নির্দেশ অনুযায়ী, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
মেজর জেনারেল মো. আলীমুল আমীন এর আগে ১৭তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং সিলেট এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার প্রায় চার বছর ধরে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। অবসরের পূর্বে তাঁকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন) এ টি এম আবু আসাদ জানিয়েছেন, মেজর জেনারেল নুরুল আনোয়ার ২০২২ সালের ২৬ অক্টোবর মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ২৪ সেপ্টেম্বর তাঁর অবসরের তারিখ নির্ধারিত রয়েছে। এর আগেই তাঁকে নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন