প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘটে যাওয়া এক দুর্ঘটনায় মুহাম্মদ রাহাত (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইছাখালী জাকিরাবাদ মদিনা টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে।
নিহত শিশুটি উপজেলার মরিয়মনগর পূর্ব সৈয়দবাড়ির প্রবাসী রুবেলের পুত্র।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রুবেল তার ছেলে রাহাত এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ইছাখালী আদিলপুর এলাকায় বন্ধু জাহেদ এর বাসায় বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে, অটোরিকশাযোগে মদিনা টাওয়ারের সামনে আসার সময় শিশুটি মায়ের কোল থেকে সড়কে পড়ে যায়। এ সময় অটোরিকশার একটি চাকা শিশুটির বুকের ওপর দিয়ে চলে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সায়দার জিগার জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন