প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মানুষের জীবনে সংকট, অভাব ও আর্থিক সমস্যার সৃষ্টি হওয়া একটি স্বাভাবিক ঘটনা। কখনও কখনও জীবনের প্রয়োজন পূরণের জন্য, কখনও পরিবার ও পরিজনের দায়িত্ব পালনের জন্য, আবার কখনও অনিবার্য পরিস্থিতির কারণে মানুষ অন্যের কাছে ঋণ নিতে বাধ্য হয়। ঋণের মাধ্যমে সাময়িক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হলেও, তা পরিশোধে ব্যর্থ হলে জীবনে নানা দুশ্চিন্তা ও দুর্ভোগ নেমে আসে।
ঋণ কখনও কখনও মানুষের জীবনে একটি বড় বোঝা হয়ে দাঁড়ায়। ঋণদাতা যদি পাওনা টাকা ফেরত না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ হন, তাহলে ঋণগ্রহীতা সময়মতো ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। অনেক সময় ঋণদাতার কটু মন্তব্য, অপমান বা অসম্মানজনক আচরণের শিকার হতে হয়। এই কারণে ঋণগ্রস্ত মানুষের মনে সবসময় ঋণমুক্ত হওয়ার আকাঙ্ক্ষা কাজ করে। তারা চান, আল্লাহ যেন এমন ব্যবস্থা করে দেন, যাতে দ্রুত ঋণ পরিশোধ করে স্বস্তি ফিরে পান।
ইসলামে ঋণ পরিশোধের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়েছে। ঋণ মানুষের অধিকার সংশ্লিষ্ট বিষয় হওয়ায়, প্রত্যেক ঋণগ্রহীতার জন্য তা যথাসময়ে পরিশোধের চেষ্টা করা একটি দায়িত্ব। পাশাপাশি, আর্থিক সংকটে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, তাঁর ওপর ভরসা রাখা এবং হালাল উপায়ে জীবিকার সন্ধান করাও মুমিনের কর্তব্য। ঋণের বোঝা থেকে মুক্তি পেতে রাসুলুল্লাহ (সা.) বেশ কিছু দোয়া শিখিয়েছেন, যেগুলোতে আল্লাহর কাছে সাহায্য, স্বচ্ছলতা ও ঋণমুক্তির প্রার্থনা রয়েছে।
ঋণ থেকে মুক্ত হওয়ার দোয়া
একবার চতুর্থ খলিফা আলী (রা.)-এর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য সাহায্য চাইলে, তিনি তাকে কয়েকটি শব্দ শিক্ষা দেওয়ার কথা বলেন। আলী (রা.) জানান, এই শব্দগুলো তাকে রাসুলুল্লাহ (সা.) শিক্ষা দিয়েছেন। এগুলো পাঠ করলে আল্লাহ ঋণমুক্তির ব্যবস্থা করে দেবেন, ঋণের পরিমাণ পাহাড়সমান হলেও। এরপর তিনি ওই ব্যক্তিকে নিচের দোয়াটি পড়ার পরামর্শ দেন।
আরবি : اللهم اكْفِنِي بِحَلَالِكَ عن حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন