প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের অন্যন্য কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন। বক্তারা সবাইকে বলেন, গাছের যত্ন নিলে দেশের পরিবেশ সবুজে রূপান্তরিত হবে। বক্তারা সকলকে বৃক্ষরোপনের জন্য উদাত্ত আহ্বান জানান।
পরবর্তীতে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন। মেলায় মোট ৩৬টি স্টল বসেছে। সপ্তাহব্যাপী এই মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয় করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন