প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রোববার বিকেলবেলা কিউবার জাতীয় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। এর ফলে দেশজুড়ে আবারও বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য প্রকাশ করে।
রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউএনই জানায়, জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ‘সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন’ হয়ে গেছে, যা রাজধানী হাভানাসহ সারা দেশকে হঠাৎ অন্ধকারে ডুবিয়ে দেয়।
হাভানা থেকে বার্তা সংস্থা এএফপি এই বিষয়টি জানায়। হাভানাজুড়ে বিদ্যুৎ চলে যাওয়ার পর গ্রীষ্মের গরম থেকে কিছুটা স্বস্তি পেতে বাইরে বসে থাকা বাসিন্দারা হতাশা প্রকাশ করেন একযোগে।
কিউবা দীর্ঘদিন ধরে পর্যায়ক্রমিক বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হচ্ছে, যা মূলত পুরোনো যন্ত্রপাতি এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধের কারণে ঘটে। জ্বালানি সরবরাহ নিয়মিতভাবে বন্ধ করে দেওয়ার ফলেও পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এটি দেশটির জাতীয় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ার ধারাবাহিক ঘটনার সাম্প্রতিক উদাহরণ। এর মাত্র ২৪ ঘণ্টা আগে দেশটির পুরো পশ্চিমাঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন